০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত
- Update Time : ০১:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এসএম হেলাল, বালাগঞ্জ :: সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ এপ্রিল মঙ্গলবার আলোচনা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাধন চন্দ্র দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ থানার ওসি আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।




























