বালাগঞ্জের পল্লীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ১১:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বালাগঞ্জের পল্লীতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। হত্যা না আত্ম হত্যা এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞল্য দেখা দিয়েছে।
জানাগেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের আমির আলীর পুত্র রনি মিয়া (২২) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (২০) রাতের খাবার শেষে ঘুমাতে যায়। রাত অনুমান ২ ঘটিকার সময় রনি চিৎকারে পরিবারের লোকজন এসে তীরের সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মনোয়ারা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান। এ ব্যাপারে মনোয়ারার পিতা আছাব আলী মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৪ ফ্রেবুয়ারি রোববার খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনারস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গৃহবধু মনোয়ারার মাতা আাছর বিবি সাংবাদিকদের কাছে জানান, পারিবারিক বিরোধের জেরে শ্বশুর বাড়ীর লোকজন পরিকল্পিত ভাবে তাঁর মেয়েকে হত্যা করেছে। হত্যাকান্ডকে ধামাচাপা দিতে গলায় ফাঁস লাগিয়ে রেখেছেন শ্বশুর বাড়ীর লোকজন।
রণির পিতা আমির আলী হত্যাকান্ডের অভিযোগকে অস্বীকার করে বলেন, আমাদের পারিবারিক কোন বিরোধ ছিল না। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমার ছেলে রনি ও পুত্রবধু মনোয়ারা তাদের ঘরে ঘুমাতে যায়। হঠাৎ রাত অনুমান ২ঘটিকার সময় ছেলের চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে দেখি তীরের সাথে কাপড় দিয়ে মনোয়ারা ঝুলন্ত অবস্থায় রয়েছে। কি কারণে আত্মহত্যা করতে পারে এ ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।
আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনোয়ারার পিতা আছাব আলী তার মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।



























