১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু ৩ জুন
- Update Time : ০১:৩২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ জুন। নিরপেক্ষ ভেন্যু ভারতের দেরাদুনের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের এই সিরিজ।
দ্বিতীয় ম্যাচটি হবে ৫ জুন। আর শেষ ম্যাচ ৭ জুন। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় যেটি সাড়ে ৮টায়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে রওনা দেবে ২৯ মে। বাংলাদেশ দল দেশে ফিরবে ৮ জুন।





























