০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে সব ধর্মের উৎসব সবাই মিলে উদযাপন করছে: স্পিকার

  • Update Time : ০৫:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সব মানুষ সাম্প্রদায়িকতাকে বিসর্জন দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। বাংলাদেশে সব ধর্মের উৎসব সবাই মিলে উদযাপন করছে, যা বিরল দৃষ্টান্ত।

শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব-২০১৭’ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ কথা বলেন।

বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ উল্লেখ করে স্পিকার বলেন, অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে বাঙালি চেতনায় দেশের সব মানুষের মধ্যে বিরাজ করছে অভূতপূর্ব মেলবন্ধন।  হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সব ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশে এক অনন্য বৈশিষ্ট্য সৃষ্টি করেছে।

স্পিকার বৌদ্ধধর্মের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের শান্তিময় জীবন কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাংলাদেশে সব ধর্মের উৎসব সবাই মিলে উদযাপন করছে: স্পিকার

Update Time : ০৫:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭