০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে– প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ০৯:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের মধ্যে যারা বাকি রয়েছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, এ দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। সেই সাথে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এবং শিক্ষক অনন্ত পাল ও শিক্ষিকা সালেহা পারভীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসী সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামস উদ্দিন, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমূখ। অনুষ্ঠানে পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শশী কান্ত গোপ, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ সহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করে উপজেলা আ.লীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে– প্রতিমন্ত্রী এমএ মান্নান

Update Time : ০৯:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭