০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুন
- Update Time : ০৪:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের ফেঞ্চুগঞ্জের ওয়াবদা (পাওয়ার প্লান্ট) বিদ্যুৎ উপকেন্দ্র ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সোমবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দেড়ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রিড সেকশনের কর্মকর্তারা প্রাথমিক ভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। আগুন লাগার বিষয়ষটি খতিয়ে দেখা হচ্ছে।




























