১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলতলী কামিল মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় সিলেট বিভাগের দ্বিতীয়স্থান অর্জন
- Update Time : ০৬:১৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: এবারের আলিম পরীক্ষায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা পাশের হারের দিক থেকে পুরো সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয়স্থানে ফলাফল অর্জন করেছে। ফুলতলী মাদ্রাসা থেকে ৬৭ জন পরীক্ষা দিয়ে ৬২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯২.৫৩। ফুলতলী মাদ্রাসা থেকে ১৯ জন এ, ২০জন এ মাইনাস, ১৬জন বি এবং ৭জন সি পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হারের দিকে থেকে প্রথম দক্ষিণ সুরমার জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা। ৭০ জনে উত্তীর্ণ হয়েছে ৬৮ জন। পাসের হার ৯৭.১৪। তৃতীয় সর্বোচ্চ ফলাফল করেছে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসা। ১৮৭ জন পরীক্ষা দিয়ে ১৬৫জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৮.২৩। উল্লেখ্য, ১০টি বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডের ফলাফল ৭৮.৬৭।



























