ফরওয়ার্ড বিশ্বনাথ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি, আর্ত-সামাজিক উন্নয়ন, কু সংস্কার বিলোপ এবং পরনির্ভরশীলতা হ্রাস এর লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন ‘র্ফওয়ার্ড বিশ্বনাথ’ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরস্থ একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
‘র্ফওয়ার্ড বিশ্বনাথ’র আহবায়ক অধ্যাপক বাবরুল হোসেন বাবুল’র সভাপতিত্বে ও নেপচুন এন্টারপ্রাইজের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব সুনু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনির মিয়া, এডভোকেট চান মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল, সংগঠক আব্দুর রব মেম্বার, সোহেল মিয়া, মানিক মিয়া, আব্দুশ শহিদ আলেক্স প্রমুখ।
সভার শুরুতে ‘র্ফওয়ার্ড বিশ্বনাথ’ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য’সহ বিভিন্ন পরিকল্পনা উপস্থান করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক বাবরুল হোসেন বাবুল। উপস্থিত ব্যক্তিবর্গ প্রত্যেকে নিজ নিজ মতামত ও পরামর্শ উপস্থাপন করেন।





























