প্রেসক্লাবে মওদুদ আহমদ- ‘সরকারের নির্দেশে নয়, ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতির’
- Update Time : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের নির্দেশে নয়, প্রধান বিচারপতি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। ‘
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহর মুক্তির দাবিতে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
মওদুদ আহমদ বলেন, ‘আমাদের মাননীয় প্রধান বিচারপতি এ ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন। তিনি (প্রধান বিচারপতি) সরকারের নির্দেশে এটা করেন নাই। ’
তিনি আরো বলেন, ‘সকলের সঙ্গে পরামর্শ করেই প্রধান বিচারপতি এই ভাস্কর্যটি অপসারণ করেছে। ‘
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই বিএনপি নেতা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ করা হয়।



























