প্রেম প্রস্তাব প্রত্যাখান: কলেজ ছাত্রীকে বখাটের ছুরিকাঘাত
- Update Time : ০২:৪১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রেমের প্রস্তাবে সারা না দেয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষা শেষে বাড়ি ফোরার পথে কলেজ ছাত্রীকে এক বখাটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
শনিবার (০৩ মার্চ) রাতে সুনামগঞ্জ- তাহিরপুর সড়কের বীরনগর গ্রাম সংলগ্ন সেতুতে এ ঘটনাটি ঘটেছে। আহত কলেজ ছাত্রীকে রাতেই উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওইদিন রাতেই হামলাকারীর বিরুদ্ধে থানায় একটি লিথি অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের জয়নগর গ্রামের কৃষক পরিবারের কিশোরী কন্যা পার্শ্ববর্তী জামালগঞ্জ ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন। ডালিম আহমদ শুভ নামের এক যুবক ওই কলেজ ছাত্রীকে প্রায়ই প্রেম নিবেদন করে আসছিলো এমনকি কলেজ থেকে মাঝে মাঝে বাড়ি আসা যাওয়ার পথেও উৎপেতে থেকে প্রায়ই উওপ্ত করত। জামালগঞ্জ ডিগ্রী কলেজের ওই শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করে সুনামগঞ্জ কলেজ থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে শনিবার রাতে সদর উপজেলার বীর নগর গ্রামের সেতুতে নামার পরপরই বখাটে ডালিম করৈজ ছাত্রীর মুখ মন্ডলের একাধিক স্থানে উপযুপরী ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে আহত কলেজ ছাত্রীর পরিবার ও স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার উন্নতি না হওয়ায় ফের রাতেই তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, আহত কলেজ ছাত্রী হামলাকারীর নাম ডালিম আহমদ শুভ। হামলাকারী তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিযনের গোলাবাড়ি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে বলে ভিকটিমের পরিবার নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর রোববার জানান, হামলাকারী বখাটেকে শনাক্ত করন ও তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।



















