০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম করে মুসলিম ছেলেকে বিয়ে, অতপর… লাশ

  • Update Time : ০২:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুরে প্রেম করে মুসলিম ছেলেকে বিয়ে করার ৬ মাসের মাথায় ৫ মাসের অন্তসত্ত্বা গৃহবধূর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মাধবপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
সে উপজেলার আদাঐ ইউনিয়নের আলুয়া পাড়ার অটোরিক্সা চালক মারুফ মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার দূর্গাপুর গ্রামের নিরোধ সরকারের মেয়ে জবা সরকার ভালবেসে ইসলামি সরিয়ত মোতাবেক বিয়ে করেন একই উপজেলার আলুয়া পাড়ার মৃত শাহিদ মিয়ার ছেলে মারুফ মিয়াকে। হিন্দু মেয়ে হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করার অপরাধে জবার পরিবার তাকে ত্যজ্য করে। বিয়ের পর জবার স্বামীর বাড়ির লোকজন তার নতুন নাম দেয় খাদিজা আক্তার। শুরু থেকে তাদের দাম্পত্যজীবন সুখেই চলছিল। এর মধ্যে খাদিজা আক্তার ৫ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়েন।
বৃহস্পতিবার রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নিহতের স্বামী মারুফ মিয়া ঘরের তীরের সাথে খাদিজার মরদেহ ঝুঁলতে দেখে চিৎকার শুরু করে। পরে নিহতের শাশুরি মনোয়ারা বেগম মাধবপুর থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মাধবপুর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, নিহতের শাশুরি থানায় এসে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি স্বেচ্চায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেম করে মুসলিম ছেলেকে বিয়ে, অতপর… লাশ

Update Time : ০২:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭