প্রসঙ্গঃ সড়ক দূর্ঘটনা ও আমাদের করণীয়- মোঃ মিজানুর রহমান মিজান
- Update Time : ০২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মানুষকে জীবনের প্রয়োজনেই বাহিরে বের হতে হয়,পথে চলতে হয়।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষকে কাজের সন্ধানে সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তা ঘাঠ ও যানবাহনে চলতে হয়।কাজ শেষে সবাই ঘরে ফিরবে এটাই স্বাভাবিক নিয়ম,কিন্তু মাঝে মাঝে এই স্বাভাবিকতায় বিঘ্ন ঘটায় সড়কে চলমান যন্ত্র দানবগুলো। মানুষের ব্যস্ততম জীবনে সড়ক দূর্ঘটনা এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিন ঘটছে ভয়াবহ দূর্ঘটনা,আর এর শিকার হচ্ছে বহু পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীসাধারণ।সমগ্র দেশে দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য মানুষ। যারা প্রাণে বেঁচে যাচ্ছে তারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে অভিশপ্ত জীবনের বোঝা হয়ে পড়েছে।পত্র পত্রিকা কিংবা টেলিভিশনের সংবাদ শিরোনামে সড়ক দূর্ঘটনার বিচিত্র ও ভয়াবহ চিত্র চোখে পড়ে।প্রতিদিন দেশের কোথাও না কোথা কোন না কোন সড়ক দূর্ঘটনা ঘটছে। কোথা ও দেখা যাচ্ছে বাস ছিটকে পড়েছে খাদে,কোথাও ব্রিজের রেলিং ভেঙ্গে পড়েছে নদীতে,কোথাও বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, কোথাও ট্রাক উটে পড়েছে রাস্তার পাশের দোকান বা ঘর বাড়ীর ওপর,আবার কোথাও রাস্তায় চলাচলকারী মানুষকে চাপা দিয়ে চলে যাচ্ছে বাস বা ট্রাক।এসব দূর্ঘটনার সংবাদ পড়ে আর ছবি দেখে আমাদের গা শিউরে ওঠে।
সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা আজকাল যেন স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে।দেশে সড়ক যোগাযোগের উন্নতির সাথে লোকসংখ্যা ও যানবাহন দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় সড়ক দূর্ঘটনা ও তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে।এর কোন উপযুক্ত প্রতিকার নেই বললেই চলে।
সড়ক দূর্ঘটনা বর্তমানে আমাদের দেশের একটি জাতীয় সমস্যা।নানাবিধ কারনে এদূর্ঘটনা ঘটে থাকে।সাধারণত বেশিরভাগ দূর্ঘটনা ঘটে অদক্ষ,অযোগ্য,লাইসেন্সবিহীন চালকের কারনে।প্রশিক্ষণ বিহীন চালক, যারা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন থাকেনা, ফলে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারনে।নিজের ও যাত্রীদের জীবনের মায়া না করে প্রায়ই চালকেরা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, যা দূর্ঘটনার পাশাপাশি কতিপয় জীবনের যবনিকা আনে।রাস্তায় চলার জন্য পর্যাপ্ত ও প্রয়োজনীয় সিগনাল ও ট্রাফিক পুলিশের অভাবে।অনেক সংকীর্ণ সড়কে বড় বড় গাড়ি চলার সুযোগ, তাছাড়া পথচারীদের জন্য নিরাপদ ফুটপাতের অভাবে।ত্রুটিপূর্ণ যানবাহন, অতিরিক্ত মাল ও যাত্রী বোঝাইয়ের কারনে।
দেশে জনসংখ্যা যেভাবে বাড়ছে চলাচলের জন্য সেভাবে সড়ক ব্যবস্থা সম্প্রসারণ না করার অভাবে।
সড়ক দূর্ঘটনার ফলে অকালে মা হচ্ছেন সন্তানহারা,স্ত্রী হচ্ছে স্বামীহারা আর সন্তান হচ্ছে পিতৃহারা।তাই আজ গণবিবেক জেগে উঠেছে।আমাদেরকে আজ ভাবতে হচ্ছে এর প্রতিকার ব্যবস্থা নিয়ে।তাই সড়ক দূর্ঘটনা রোধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মৃত্যু প্রত্যেক প্রাণীর জন্য বাস্তব সত্য।এ সত্যকে মেনে নিয়ে প্রত্যেক মানুষই একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হবে।তবে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মতো অস্বাভাবিক মৃত্যু কেউই চায় না।তাই সড়ক দূর্ঘটনা রোধ করতে সরকারী উদ্যোগের পাশাপাশি সকল পর্যায়ের মানুষকে সচেতন হতে হবে।
লেখকঃ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ



























