০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনে অবাধ ঘুষ বাণিজ্য সড়ক দূর্ঘটনার মূল কারণ- ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

  • Update Time : ০৮:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেছেন, সড়ক দূর্ঘটনার মূল কারণ হচ্ছে প্রশাসনে অবাধ ঘুষ বাণিজ্য। সামান্য কিছু টাকা ঘুষ দিয়ে অযোগ্য-অদক্ষরা ড্রাইভিং লাইসেন্স ভাগিয়ে নিচ্ছে, অহরহ ফিটনেসহীন গাড়ি রোডে চলছে। পুলিশকে কিছু হাদিয়া দিয়ে লাইসেন্সহীন ড্রাইভাররা নির্ভিগ্নে লাইসেন্সহীন গাড়ি চালাচ্ছে, প্রশাসনের এইসব ঘুষ বাণিজ্যের কারণেই প্রতিদিন এতো সড়ক দূর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত শতশত মানুষ মারা যাচ্ছে। দূর্ভাগ্যবশত এইসকল হত্যাকা-ের কোন বিচার হচ্ছে না। সম্প্রতি সময়ে রাজধানী ঢাকার দুই বাস চালকদের দৌঁড় প্রতিযোগিতার বলি হয়ে মারা যাওয়া দুই শিক্ষার্থীর রূহের মাগফেরাত কামনা করে তিনি আরও বলেন অবিলম্বে সংশ্লিষ্ট সকল অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন সহপাঠী হত্যাকা-ের বিচারের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে অন্দোলনে নামার পর যেসব পুলিশ ও ছাত্রলীগ তাদের গায়ে হাত তুলেছে, তাদের বিচারও করতে হবে। ২ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত ২দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালার প্রথম দিনের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচএম খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মনির হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী ও রংপুর জোন তত্ত্বাবধায়ক মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ রমজান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রশাসনে অবাধ ঘুষ বাণিজ্য সড়ক দূর্ঘটনার মূল কারণ- ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

Update Time : ০৮:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮