০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী অনুমতি দিলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি
- Update Time : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগনবনাথপুর পত্রিকা ডেস্ক :: প্রধানমন্ত্রী অনুমতি দিলে জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে। মন্ত্রিসভায় থাকাটা দলের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের চেয়ারমেন এরশাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে দূত পদ দিয়ে সম্মান দিয়েছেন। তাকে পদত্যাগের বিষয়ে বলেছি। উনি আমাকে জানাতে চেয়েছেন। তার আগে পদত্যাগ করে ওনাকে অসম্মান করতে চাই না।
সুপ্র্রিম কোর্টের রায়ে মাথা হেট হয়ে গেছে উল্লেখ করে এরশাদ বলেন, ে দেশে সুশাসন নেই, খুন গুমে দেশ ছেয়ে গেছে।
সংবাদ সম্মেলেন আরো উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, মেজর (অব.) খালেদ আক্তার প্রমুখ।




























