০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘নির্বাচিত ১০০ ভাষণ’ থাকবে সব সরকারি দপ্তরে

  • Update Time : ০৩:১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত ১০০টি ভাষণ নিয়ে প্রকাশিত একটি সংকলন রেফারেন্স বই হিসেবে সব সরকারি দপ্তরে রাখার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
২০১৪ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভাষণ নিয়ে ‘নির্বাচিত ১০০ ভাষণ’ সংকলনটি প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত চিঠিতে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ওই সংকলনটি সংগ্রহের কথা জানানো হয়।
গত একুশে বই মেলায় ৫৫২ পৃষ্ঠার সংকলনটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স; এর দাম রাখা হয়েছে ৭৫০ টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচিত ১০০ ভাষণ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া ভাষণগুলোর মধ্য থেকে ভাষণের সংকলন।
“…পুস্তকটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এই দুই মেয়াদের শেষ প্রান্তে এসে কৃষি, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ সর্বক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান হয়েছে।”
সংকলনের নির্বাচিত ভাষণগুলোতে প্রধানমন্ত্রীর উন্নয়ন চিন্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং জনকল্যাণকামী কর্মসূচি বা পরিকল্পনার পরিচয় পাওয়া যাবে জানিয়ে চিঠিতে জিনিয়াস পাবলিকেশন্সের ঠিকানা ও যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “সংকলনটি রেফারেন্স বই হিসেবে মন্ত্রণালয়, বিভাগ, উপ-বিভাগ এবং এর অধীনে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দপ্তরগুলোতে সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।”
‘নির্বাচিত ১০০ ভাষণ’ সংকলনের প্রধান স¤পাদক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সংকলনটি গ্রন্থনা ও স¤পাদনা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রধানমন্ত্রীর ‘নির্বাচিত ১০০ ভাষণ’ থাকবে সব সরকারি দপ্তরে

Update Time : ০৩:১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮