প্রত্যেকটি বিদ্যালয়কে সরকারীকরণের আওতায় আনা হচ্ছে- এম এ মান্নান
- Update Time : ০৩:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বছরের শুরুতেই জানুয়ারী মাসের প্রথতদিনে ছাত্র-ছাত্রীর হাতে বই তুলে দেয়া হচ্ছে। সরকার দেশের অসহায় হতদরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করানোর লক্ষ্যেই উপবৃত্তি চালু করা হয়েছে।
তিনি বলেন, দেশের প্রত্যেকটি বিদ্যালয়কে পর্যায়ক্রমে সরকারীকরণের আওতায় আনার কাজ চলছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীতে উন্নীত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ হচ্ছে এ সরকারের আমলেই। চলতি বছরের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ২৫ জানুয়ারি সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, ভূমি আপীল বোর্ডের সদস্য-২ মো: মাশুক মিয়া, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-অর্থ মন্ত্রনালয় সামছুন্নাহার বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন অর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তহুর আলী, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদ, আব্দুল বাছিত সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহসদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল প্রমুখ।



















