০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : সুনামগঞ্জ সদর থানা চ্যাম্পিয়ন

  • Update Time : ০৩:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মোসাইদ রাহাত :: মাঠভর্তি দর্শক। সুনামগঞ্জ থানা – ছাতক থানা ফুটবল দলের খেলায় দুই শিবিরে বিভক্ত সবাই। আক্রমণ, পাল্টা আক্রমণে খেলোয়াড়রা যখন গোলপোস্ট খোঁজছেন তখনই সুরচিৎকারে ফেটে পড়ে গ্যালারি। ফুটবল খরার এই সময়ে বিপুল দর্শককে আনন্দে ভাসিয়ে শেষ পর্যন্ত আক্রমণাত্মক খেলেই ছাতককে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল। টিকেট কেটে প্রান্তিক শহরের স্টেডিয়ামে লাইন ধরে ফুটবল খেলা দেখতে আসা হাজারো দর্শকদের বিপুল আগ্রহ দেখে ফুটবলের সংশ্লিষ্টরা ফুটবলের জাগরণের আশা দেখছেন। তারা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে আগামীতে আরো এমন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকাল থেকেই সুনামগঞ্জ স্টেডিয়াম এলাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এসে জড়ো হোন। তারা লাইন ধরে টিকেট সংগ্রহ করেন। দুপুর থেকেই ঢল নামে মানুষের। স্টেডিয়ামে ঢুকতে গিয়ে হুড়োহুড়ির ঘটনাও ঘটে। তারপরও ফাইনাল খেলা দেখতে আগ্রহী ছিলেন সবাই। খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গ্যালারিসহ ছাদ, স্কুলের ছাদ, নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্টের ছাদসহ বিভিন্ন বাসা-বাড়ির ছাদেও ছিল বিপুল দর্শক। অনেকে টিকেট কেটেও নির্ধারিত সিট পাননি বলে অভিযোগ উঠে। তাদেরকে দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে।
১৯ নভেম্বর থেকে শুরু হয় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার ছিল ফাইনাল খেলা। সুনামগঞ্জ ও ছাতকের হাজারো দর্শক আসেন নিজেদের টিমকে উৎসাহ এবং অভিনন্দন জানাতে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে শুরু হয় খেলা। প্রথমার্ধের খেলায় কোনো দল গোল করতে না পারলেও খেলার দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করেন সুনামগঞ্জ সদর থানার ১৮ নাম্বার জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় জনসন। চিৎকারে ফেটে পড়েন মাঠভর্তি দর্শক। সুনামগঞ্জ সদর থানা ১-০ গোলে এগিয়ে থেকে আরো আক্রমণাত্মক খেলা শুরু করে। ৬২ মিনিটের মাথায় আরেকটি গোল করে সুনামগঞ্জ সদর থানার ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ভিক্টরি। নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার পর রেফারি অতিরিক্ত দুই মিনিট সময় দেন। এই দুই মিনিটের শেষদিকে একটি গোল পরিশোধ করেন ছাতকের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গালিব। ছাতক গোল পেয়ে পূর্ণ উদ্যমে আবার বল পায়ে ছুটে চলার সাথে সাথেই রেফারির শেষ বাঁশি থামিয়ে দেয় তাদের গতি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে রেফারির শেষ বাঁশির সাথে সাথেই মাঠে নেমে পড়ে সদরের দর্শকরা। তারা সুনামগঞ্জের নামে জয়ধ্বনি দেয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহিন রহমান।
খেলাশেষে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকম-লীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংবাদিক লতিফুর রহমান রাজু, মাহবুব রহমান পীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ প্রমুখ।
তাছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শহরের বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : সুনামগঞ্জ সদর থানা চ্যাম্পিয়ন

Update Time : ০৩:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭