০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের সাথে ডাকাত দলের সংঘর্ষে নিহত ১
- Update Time : ০২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের কানাইঘাটে পুলিশের সাথে সংঘর্ষে ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাতে কানাইঘাটের চরেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চরেরপাড়া এলাকায় ডাকাত ধরতে অভিযানে যায় পুলিশ। এসময় ডাকতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের এক সদস্য নিহত হন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহম্মদ শামসুল আলম সরকার একজন নিহতের খবর নিশ্চিত করে জানান, এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে।




























