০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের দাবি টিআইবি’র

  • Update Time : ০২:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে পাসপোর্ট ইস্যু করতে আবেদনপত্র সত্যায়ন ও প্রত্যয়ন বিধানও বাতিল চেয়েছে সংস্থাটি। আজ তাদের নিজস্ব কার্যালয়ে ‘পাসপোর্ট সেবায় সুশাসন, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তিনি আরও জানান, ৭৭ শতাংশ পাসপোর্ট সেবা গ্রহণকারী অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছেন। সেবা নিতে ঘুষ দিয়ে থাকেন ৭৩ শতাংশ। এছাড়া সেবা গ্রহীতাদের ৫২ শতাংশ বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন। পাসপোর্ট অফিসের সেবা নিতে সেবাগ্রহীতাদের গড়ে ২২০০ টাকা ঘুষ দিতে হয়েছে। আর পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে গড়ে দিতে হয়েছে ৭৯০ টাকা ঘুষ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের দাবি টিআইবি’র

Update Time : ০২:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০১৭