০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটন কেন্দ্র জাফলংয়ে মোবাইল কোর্টের অভিযান জরিমানা অাদায় ও মালামাল ধ্বংস

  • Update Time : ০২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে মেয়াদহীন ও নকল পণ্য মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল’র নেতৃত্বে জাফলং ভিউ সংলগ্ন এলাকা থেকে মেয়াদহীন ও নকল পণ্য রাখার অপরাধে ৭ টি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার মালামাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. অাব্দুল জলিল, জাফলং ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে, এস অাই ত্রিপন ও এ এস আই আবু সালেহসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকম মেয়াদ উক্তীর্ণ ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পর্যটন কেন্দ্র জাফলংয়ে মোবাইল কোর্টের অভিযান জরিমানা অাদায় ও মালামাল ধ্বংস

Update Time : ০২:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮