০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ঘুষসহ হাতেনাতে আটক
- Update Time : ০৮:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে হাতেনাতে আটকের দাবি করেছে দুর্নীতি সমন কমিশন (দুদক)। আটক ওই প্রকৌশলীর নাম এ কে এম ফখরুল ইসলাম।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় নিজ কার্যালয় থেকে ফখরুলকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনটিভি অনলাইন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, নিজ কার্যালয়ে আজ ফখরুল ইসলাম ঘুষ লেনদেন করবেন বলে জানতে পারে দুদক। সেই খবরের ভিত্তিতে দুদকের কর্মকর্তারা আশপাশে ওঁত পেতেছিলেন। দুপুর ২টার দিকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুলকে গ্রেপ্তার করেন তারা।
প্রণব কুমার আরও জানান, ফখরুল ইসলামকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



























