নূরুল হুদা মুকুটের সঙ্গে মুক্তিযোদ্ধা লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ০৪:১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা লীগ নেতৃবৃন্দ নূরুল হুদা মুকুটকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদের নেতৃত্বে শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীর, রাধাকান্ত সুত্রধর, অ্যাড. অঞ্জন ভৌমিক, আতাউর রহমান তাপস, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. নেজামুল হক, মহিলা সম্পাদিকা অ্যাড. সবিতা চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক মনি কাঞ্চন দাস, শিল্প বিষয়ক সম্পাদক বিপলু রঞ্জন দাস, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক জহুর আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সফিক মিয়া প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি এলাকায় কাজ করতে হবে। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিটি উপজেলায় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ। বিজ্ঞপ্তি



















