নুর আলীর খুনিদের ফাসির দাবিতে উত্তাল জগন্নাথপুর
- Update Time : ০৮:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধার ছেলে নুর আলীর খুনিদের ফাসির দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছেন শোকার্ত এলাকাবাসী। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের সড়কে শোকার্ত এলাকাবাসীর উদ্যোগে মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকার প্রবীণ মুরব্বী আখলুছ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মতিউর রহমান এবং নুর আলী খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গউছ আলী, মাওলানা হোসাইন আহমদ, হাজী গউছ আলী, আবু লেইছ, শফিক আহমদ প্রমূখ।
এ সময় জাহেদ আলী, নেহার খান, জলফুকার আলী, মুক্তিযোদ্ধা আবদুল হক, মিজান আহমদ, সুবেদ আলী, রেজুয়ান আহমদ, আবদুল আলিম, নজরুল ইসলাম, আলী রাজা, ছোরাব আলী, রাজু মিয়া, সিদ্দিক মিয়া, আবদুস সোবহান, রায়হান আহমদ, হুমায়ূন আহমদ, কয়েছ মিয়া, শিরু মিয়া, হাসান আহমদ, আবুল কাশেম, নেয়াজ আলী, তখলুছ আলী, মিজানুর রহমান, আবু শামা, কিরণ মিয়া, সুয়েব আহমদ, ইদ্রিছ আলী, মুকিত মিয়া, হোসেন আহমদ, লিমন মিয়া, মহি উদ্দিন, জমির আলী, নুরুজ্জামান, জিলু মিয়া, তোফায়েল খান, মাওলানা আলমগীর আহমদ, জাহির খান, হামজা মিয়া, সুলেমান আহমদ, আফছর খান, ছব্বির মিয়া, কদ্দুছ আলী, ফখরুল ইসলাম, শাহিদ আলী, আমজদ মিয়া, মারুফ আহমদ, আক্তার হোসেন, রাকিব হোসেন, নুরুল ইসলাম, মুক্তার আলী, গণি মিয়া, রোকন মিয়া, জিয়া উদ্দিন সহ এলাকার সর্বস্তরের হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন। মানবন্ধনে নুর আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ। এছাড়া মানববন্ধনে বক্তা সহ উপস্থিত জনতা নুর আলীর খুনিদের ফাসির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন।
প্রসঙ্গত-গত ১৬ সেপ্টেম্বর শ্রীধরপাশা গ্রামের মাদ্রাসার জমি নিলাম নিয়ে আ.লীগ নেতা ফয়সল মিয়া ও বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে সংঘর্ষে জাবেদ আলম পক্ষের বন্দুকের গুলিতে মুক্তিযোদ্ধার ছেলে নুর আলী নিহত সহ কমপক্ষে ৭০ জন আহত হন।





























