নিরাপদ সড়কের দাবীতে বিশ্বনাথে মানববন্ধন কাল
- Update Time : ০২:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: নিরাপদ সড়কের দাবীতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে মানববন্ধনের আহবান করা হয়েছে। আগামী শনিবার (৪ আগস্ট) ২টায় বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধনের অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে আয়োজক হয়ে স্ব-স্ব ব্যানার, ফ্যাস্টুন, প্লে-কার্ড নিয়ে এ দাবী পূরণে দলমত নির্বিশেষে ছাত্র-ছাত্রী, শিক্ষক, শ্রমিক-রাজনৈতিক নেতাকর্মী, সকল পেশাজীবির মানুষ ও জনসাধারণের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী ও সাধারণ সম্পাদক নবীন সোহেল।
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হল-(১) বেপোরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে। (২) নৌ-পরিবহন মন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। (৩) শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে। (৪) প্রত্যেক সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকাতে স্পিড ব্রেকার দিতে হবে। (৫) সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে। (৬) শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে, থামিয়ে তাদের বাসে তুলতে হবে। (৭) শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। (৮) ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না। (৯) বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।





























