০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাফ নদীতে আবারো নৌকা ডুবি, ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

  • Update Time : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: টেকনাফের নাফ নদীতে বুধবার দিবাগত রাতে আবারো রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে অাজ বৃহস্পতিবার সকালে ১৯জন রোহিঙ্গা নারী ও শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেক লাশ ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।
জানা যায়, এলাকাবাসী সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নাফ নদীতে মৃতদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবির উপস্থিতিতে নারী ও শিশুসহ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় মেম্বার নুরুল আমিন জানান, ১৯জনের মধ্যে বেশির ভাগই রোহিঙ্গা শিশু। আরো অনেক লাশ নদীতে ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া, মিস্ত্রিপাড়া, জালিয়াপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলারপাড়া দিয়ে স্থানীয় দালালচক্র চোরাইপথে রাতের আঁধারে রোহিঙ্গাদের নিয়ে আসছে।
বুধবার ভোরেও নাফ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় চারজনের লাশ উদ্ধার করা হয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

নাফ নদীতে আবারো নৌকা ডুবি, ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

Update Time : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭