০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

  • Update Time : ০৪:১৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: ব্রিজের পাশ থেকে নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ কানাইঘাট উপজেলার নাপিত খাল থেকে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টায় স্থানীয় বড়চতুল ইউপির নাপিত খাল ব্রিজের পাশে নবজাতক শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে কানাইঘাট থানার এসআই পান্না লাল দে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী জানান, কে বা কারা রাতের আধারে নবজাতক শিশুটি জন্মের পরপরই এখানে এনে ফেলে রেখে যায়। তারা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এমন ন্যাক্কারজনক ঘটনার রসহ্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মো. নুনু মিয়া জানান, নবজাতক শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

Update Time : ০৪:১৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮