১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • Update Time : ১১:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ এক যুবক-কে গ্রেফতার করেছে। সুনামগঞ্জের ছাতকে বৃহস্পতিবার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. আশ্রব আলী (৪০) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর গ্রামের মজর আলীর ছেলে। একই গ্রামের এক শিশু (১০)-কে টাকার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্বম্ভরপুর গ্রামের ভিক্টিমের মা বাদী হয়ে ছাতক থানায় মামলা নং-৩০, তারিখ-২৬ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিরস্ত্র) মোঃ রোমেন মিয়া জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিক্টিম হাসপাতালে চিকিৎসাধীন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Update Time : ১১:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬