দ.সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত
- Update Time : ০২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: দক্ষিণ সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার সকালে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ।
উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি মো. আবু বক্কর-এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য সহকারি মাসুক আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা স্যানেটারি অফিসার মো. শহীদ উল্লাহ, এস আই আলাউদ্দিন, যুব উন্নয়ন অফিসের শওকতুল ইসলাম, এনজিও প্রতিনিধি রেঞ্জুয়ারা বেগম, পশ্চিম পাগলা স্বাস্থ্য পরিদর্শিকা গৌরী ভট্টাচার্য্য প্রমুখ। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেয়ার জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিড-এর সহযোগিতায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকাল ১১টায় র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



















