দক্ষিণ সুনামগঞ্জে আল-হান্নান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও নব জাগরণ ফাউন্ডেশন’র পক্ষথেকে সংবর্ধনা প্রদান
- Update Time : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নোহান অারেফিন নেওয়াজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জের জনপ্রিয় অার্থ সামাজিক সমাজ উন্নয়নমূল সংগঠন আল-হান্নান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও নব জাগরণ ফাউন্ডেশন’র পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আল-হান্নান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও
নব জাগরণ ফাউন্ডেশন (হরিনগর নবীনগর) কর্তৃক আয়োজিত ১৩ জুলাই শুক্রবার পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুর রহমান জামী’র পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। হরিনগর নবীনগর জামে মসজিদ ২০১৩ সালে পূর্ণ নির্মাণ কাজে বিশেষ অবদান রাখায় ও গ্রামের মাদরাসা ভবন নির্মাণে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট অালেমেদ্বীন হযরত মাওঃ শায়খ জুবায়ের আহমদ (জিয়াপুরী), বিশেষ অতিথি ছিলেন, সাদারাই মাদরাসার মুহতামিম মাওঃ আবুল খায়ের, সৌদি আরব প্রবাসী মাওঃ খলিলুর রহমান (গাগলাজুর), গাগলাজুর মাদরাসার শিক্ষক হাঃ খলিলুর রহমান, মাওলানা মাহমুদ হাছান, মাওলানা নজরুল ইসলাম, শিহাব উদ্দীন, ক্বারী তৌহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আতাউর রহমান, ইন্তাজ আলী, দিনুল ইসলাম, মারজান আহমেদ জামান, মিজানুর রহমান আলমগীর হোসাইন, ক্বারী আনছার আহমেদ, শাহীন আলমসহ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















