১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • Update Time : ০১:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: অস্ট্রিয়া থেকে আজ বুধবার (৩১ মে) সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৭টা ২০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার ভিয়েনা যান। ওই অনুষ্ঠানে তিনি নতুন প্রযুক্তির উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে অংশীদারত্বের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

এ ছাড়া প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ফেডারেল প্রেসিডেন্ট আলেক্সান্ডার ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Update Time : ০১:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭