দেশের ৫ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন সচিব জগন্নথপুরের সামছুল আলম
- Update Time : ০৯:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: দেশের ৫টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলম।
জানা গেছে, বিগত ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে চলতি ২০১৮ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত এক মাস ব্যাপী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় ও স্থানীয় সরকার ইনস্টিউটে দেশের ইউনিয়ন পরিষদ সচিব গণের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। ৪৫ তম প্রশিক্ষণ ব্যাচে দেশের নোয়াখালী, মাদারীপুর, লক্ষীপুর, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ সহ ৫টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও দিরাই উপজেলার কলিরকাপন গ্রামের মৃত মৌলভী আবদুল আহাদ মুন্সির ছেলে সামছুল আলম।
গত ২৯ জানুয়ারি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ সচিব সামছুল আলমের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জাতীয় ও স্থানীয় সরকার ইনস্টিউটের মহা-পরিচালক তপন কুমার কর্মকার। এ সময় ইনস্টিউটের পরিচালক, স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. ইয়াহইয়া ভূইয়া ও প্রশিক্ষণ কোর্সের পরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন সহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, দেশের ৫টি জেলার মধ্য শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সচিব সামছুল আলমকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক প্রভাষক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি কলি বেগম, দৈনিক সিলেটের দিনরাত প্রতিনিধি আফজাল মিয়া প্রমূখ।
এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি হাজি সোহেল অাহমদ খান টুনু, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য।





























