০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ১৩২ ইউপি ও পৌরসভায় ভোট ২৮ শে ডিসেম্বর

  • Update Time : ০১:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ১৩২ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৮শে ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে এ তফসিল ঘোষণা করা হয়েছে। ইসি’র ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহমেদ জানান, রোববার স্থানীয় পর্যায়ে এসব ইউপি এবং পৌরসভায় তফসিল ঘোষণা করেছে ইসি। ২৮শে ডিসেম্বর ৯১টি ইউনিয়ন পরিষদে উপনির্বাচন এবং ৩৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া, জামালপুরের বকশীগঞ্জ, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, যশোরের বেনাপোলসহ ৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং ৩টি পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩২ ইউপি ও পৌরসভায় রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭শে নভেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২৮ থেকে ২৯শে নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ই ডিসেম্বর।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব ফারহাদ হোসেন জানান, বন্যার কারণে অর্ধশত আসনে নির্বাচন করা সম্ভব হয়নি। এছাড়া মামলাসহ অন্যান্য আইনি জটিলতার কারণেও কিছু নির্বাচন হয়নি। আবার অনেক ইউপি-পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশের ১৩২ ইউপি ও পৌরসভায় ভোট ২৮ শে ডিসেম্বর

Update Time : ০১:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭