দেশের স্বাধীনতা, সার্বভৌত্ব রক্ষায় দেশ প্রেমিক ইসলামী নেতৃত্ব সৃষ্টি করতে হবে– ফরহাদ
- Update Time : ১১:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌত্ব রক্ষায় দেশ প্রেমিক ইসলামী নেতৃত্ব সৃষ্টি করতে হবে। ছাত্রনেতা মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ ২২ অক্টোবর রোববার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা উত্তর শাখার উদ্যোগে শহরস্থ আইসিএম মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা উত্তর শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ। বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৭-১৮সেশনের জন্য কুলাউড়া উপজেলা উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান ও ক্রেটারি মনোনীত হয়েছেন মঈনুল ইসলাম পায়েল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৌলভীবাজার জেলা সেক্রেটারী ও বর্তমান খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহ-সভাপতি অা.খ.ম শাহীন চৌধুরী, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারী অাহমদ সামছুদ্দিন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা প্রচার ও স্কুল বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা বায়তুলমাল সম্পাদক মো সাইফুল ইসলাম কুতুব, কুলাউড়া সরকারী কলেজ সেক্রেটারী জাহিদুল ইসলাম রাহি, হায়দারগঞ্জ অাবাসিক শাখার সভাপতি সুলতান অাহমদ, সেক্রেটরী অাতিকুর রহমান লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ, মেহেদী ইসলাম, রাহি ইবনে ওয়াহিদ, রিয়াজ, কামরুল, সইফুল, জিহাদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি





























