দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জেলা প্রশাসক
- Update Time : ০৩:০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। তিনি বলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেশপ্রেম থাকলে যেকোনো চ্যালেঞ্জিং কার্যক্রম বাস্তবায়ন করা যায়। সকলের সমন্বিত প্রচেষ্টায় এবার আমরা হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পিআইসি’র সাথে সম্পৃক্তদের ধন্যবাদ জানান। হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত নদী খাল পুনঃখনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য পিআইসি কমিটির সভাপতিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়সভা বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। মো. সাবিরুল ইসলাম তাঁর বক্তব্যে আরো বলেন, আমরা যে পেশায় থাকিনা কেন নিজের অবস্থান থেকে এলাকার উন্নয়নে ও দেশের কল্যাণে একযোগে কাজ করতে হবে। এতে দেশ আরো এগিয়ে যাবে, বৃদ্ধি পাবে মানুষের জীবনযাত্রার মান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া, সাংবাদিক শংকর রায়, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুন্দর আলী, প্যানেল মেয়র সফিকুল হক, পিআইসি কমিটির সভাপতি রোকসানা বেগম প্রমুখ।



























