০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

  • Update Time : ০৩:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিল জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়। শনিবার দিরাই গণমিলনায়তন হলে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা রুহুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হুসেন চৌধুরী, দিরাই থানার এসআই মেহেদী হাসান, এএসআই খায়রুজ্জামান, দিরাই পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ইদন মিয়া, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, যুবলীগ নেতা রায়হান মিয়া, ইকবাল সরদার, বদরুল আমিন, প্রেসক্লাবের সহ-সভাপতি জুবের সরদার দিগন্ত, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সংগঠনের আজীবন সদস্য মোহাম্মদ আলী, ছাত্রনেতা মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ, সাহিতুর তালুকদার, ছাত্রনেতা কাওছার চৌধুরী, টিএম ফখরুলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদরত পাশা ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার-এর যৌথ পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় নাছির উদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। দেশের প্রগতিশীল প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। আপনারা নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। হলুদ সাংবাদিকতা বর্জন করবেন। কারণ একটি বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। আর হলুদ সাংবাদিকতা হয় জাতির জন্য ক্ষতির কারণ। আপনারা হাওর পাড়ের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন এ আমার বিশ্বাস।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

Update Time : ০৩:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮