দারুল আজহার মাদরাসার এসেম্বলী সম্পন্ন
- Update Time : ০৫:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের ৬০তম সাপ্তাহিক এসেম্বলী সম্পন্ন। ব্যতিক্রমধর্মী এই এসেম্বলীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান। মাদরাসার সংস্কৃতি পরিচালক ও শিক্ষক শাহিদ হাতিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান, মাওলানা লুৎফুর রহমান নোমান, মাওলানা নাজিফুল হক, মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাকারিয়া বলেন, সুশিক্ষাই সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখে। জ্ঞান অর্জনকারিরা সুন্দর আগামী নির্মানের কারিগর। দারুল আজহার অগ্রসর শিক্ষায় সৃজনশীল ভাবে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে।
আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিহিংসা নয়, সবসময় প্রতিযোগিতামূলক উৎসাহ প্রদান করা উচিত, যাতে ছাত্র ছাত্রীরা ইতিবাচক দৃষ্টি নিয়ে বেড়ে উঠে। সময়ানুবর্তিতা-নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের পরামর্শক্রমে যেসব শিক্ষার্থীরা নিজেকে গড়তে পারে তারা সুনাগরিকের সুখ্যাতি অর্জন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহইয়া আল মামুন, আবুল কালাম আজাদ, সামছুজ্জামান রিপন, হোসাইন আহমদ, মিস রুমানা বেগম, নাসিমা বেগম, সুমানা হোসেন প্রমুখ। কুরআন তেলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, আরবী, ইংরেজী ও বাংলা ভাষায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রদান পূর্বক মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




























