০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিন সুরমায় গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা ভবনের উদ্বোধন

  • Update Time : ০৪:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের দক্ষিন সুরমার দাউদপুর চৌধুরী বাজারস্থ দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় নবনির্মিত ৩টি সম্প্রসারিত ভবন ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মাদরাসা ক্যাম্পাসে শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অগ্রনী ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে দ্বীনি শিক্ষা সম্প্রসারণে ও এলাকায় শিক্ষার উন্নয়নে মাদ্রাসার অবদানের কথা উল্লেখ করে তিনি এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

দক্ষিন সুরমা উপজেলা এসিল্যান্ড খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবী রোকন রাজা চৌধুরী, পুবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ চৌধুরী, এইচএবিসি’র কান্ট্রি হেড অব কর্পোরেট রিয়াজ আহমদ চৌধুরী, পুবালী ব্যাংকের পরিচালক মনির আহমদ, গ্রীন ডেল্টা লাইপ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমদ চৌধুরী, মিনহাজ আহমদ চৌধুরী, ওয়াকার আহমদ চৌধুরী, লতিফা-শফি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ও পুবালী ব্যাংকের পরিচালক মোঃ ইশফাকুর রহমান।

দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন ও খালেদ আহমদের যৌথ পরিচালনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুর রশীদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সবুর আহমদ চৌধুরী। পরে মাদ্রাসার শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা ইকবাল হোসেন, রিয়াজ উদ্দিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিন সুরমায় গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা ভবনের উদ্বোধন

Update Time : ০৪:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮