১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জ কান্দিগাঁও প্রিমিয়ার লীগ-চ্যাম্পিয়ন দূর্বার ক্রীড়া চক্র
- Update Time : ০২:০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার. দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় কান্দিগাঁও প্রিমিয়ার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে দূর্বার ক্রীড়া চক্র।
৫ম বারের মতো আয়োজিতে এ লীগের ফাইনাল শুক্রবার বিকেলে পাগলা হাইস্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে ম্যাজিশিয়ান বয়েজ দলকে হারিয়ে লীগে চ্যাম্পিয়ন হয় আতিকুর রহমান আতিক ও উজ্জল সারোয়ারের দল। খেলা শেষে বিজয়ী ও বিজিতসহ লীগে অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি রজব আলী, আনু মিয়া, ব্যবসায়ী মিজানুর রহমান মিজান ও শ্রমিক নেতা আরিফ আহমদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন টপটেন এফসির খেলোয়ার মানছুর আহমদ।



















