০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতকে জাতীয়করণ হলো দু’টি মাধ্যমিক বিদ্যালয়: পাগলায় অানন্দ মিছিল

  • Update Time : ০৪:২৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: জাতীয়করণের তালিকায় যুক্ত হয়েছে সুনামগঞ্জ জেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়। এগুলো হলো- ছাতক উপজেলার ছাতক বহুমুখী মডেল বিদ্যালয় ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও দুটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তার প্রেক্ষিতে সুনামগঞ্জের দু’টিসহ মোট ২৪টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলো। এ নিয়ে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে।

সুনামগঞ্জের দু’টি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও নতুন করে জাতীয়করণকৃত অন্য প্রতিষ্ঠানগুলো হলো- সিরাজগঞ্জের জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট মডেল হাই স্কুল, ভোলার বোরহান উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গোপালগঞ্জের মুকসুদপুরের সাবের মিয়া জসিমুদ্দীন (এস জে) মডেল উচ্চ বিদ্যালয়, মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁর বদলগাছী মডেল পাইলট হাই স্কুল। নেত্রকোণার শালিদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়, নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার কলারোয়া জি এক এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং কিশোরগঞ্জের কটিয়াদি পাইলট মহেল উচ্চ বিদ্যালয়, সিলেটের কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল নজরুল একাডেমি, নাটোরের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা দুমড়হুদা পাইলট হাই স্কুল, বগুড়ার কাহালু মডেল মাধ্যমিক বিদ্যালয়, সিলেটের কো¤পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় ও মাদারীপুর রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট ইনস্টিটিউশন, কুড়িগ্রাগ্রের রৌমারী সি জি জামান উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নেত্রকোণার বানিয়াজান সি টি পাইলট উচ্চ বিদ্যালয়।

এদিকে, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা হাইস্কুল এন্ড কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার বিকেলে আনন্দ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়। পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান ও পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে আনন্দ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী, ইউপি সদস্য শওকতুল ইসলাম, আবদুল হান্নান, ক্ষিতিশ দেবনাথ, মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, হানিফ মিয়া, আফরোজ মিয়া, পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য সৈয়দুল হক, যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা তালুকদার, কামরুল ইমলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতকে জাতীয়করণ হলো দু’টি মাধ্যমিক বিদ্যালয়: পাগলায় অানন্দ মিছিল

Update Time : ০৪:২৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮