দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
- Update Time : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ আহমদ :: বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে সিলেট -সুনামগঞ্জ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হকের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি হাজি আব্দুল হেকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুঞ্জিত চৌধুরী টপ্পা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি বদরুল খান, সাংগঠনিক সম্পাদক সায়েক মিয়া, গোলাম জিলানি, সুহেল খান, সামছুল ইসলাম, জাবেদ নুর, ফিরোজ মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা, দুলাল মিয়া, জফুর মিয়া, আলী হায়দার, জিলু মিয়া, সমরাজ আলী, মাসুক মিয়া, ফজর উদ্দিন, আব্দুল কাহার সহ সুয়েব, আক্তার, ছানা, মমস্বির প্রমুখ।



















