দক্ষিণ সুনামগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০১:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় এসআই জিয়াউর রহমানসহ ফোর্সদের সহায়তায় আস্তমা গ্রামের মুচি বাড়ি থেকে ৪ লিটার চোলাই মদসহ ফরিদ মিয়া ও বাবুল বিশ্বাস নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরিদ মিয়া পাগলা নবীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে এবং বাবুল বিশ্বাস জয়কলস গ্রামের মৃত আনন্দ বিশ্বাসের ছেলে।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ দল সোমবার ভোরে পাগলা নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তৈয়ব আলী, তেরাব আলী ও আশিক আলী নামে ৩ গাঁজা ব্যবসায়ীকে ২শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত তৈয়ব আলী পাগলা নবীনগর গ্রামের মৃত আব্দুস সামাদ আলীর ছেলে, তেরাব আলী একই গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে এবং আশিক আলী জয়কলস গাংপাড় হাটি গ্রামের মৃত আদিল মোহাম্মদের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



















