১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শীকা নির্বাচিত হলেন শাহিনা আক্তার
- Update Time : ০৯:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় টানা ৩য় বারের মতো এবারও শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন শাহিনা আক্তার। একই সাথে শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে তার কর্মস্থল পশ্চিম পাগলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় শাহিনা আক্তারকে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ পরিদর্শিকার ক্রেষ্ঠ প্রধান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন এবং স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার। শাহিনা আক্তারের অনুভুতি জানতে চাইলে তিনি জগন্নাথপুর পত্রিকাকে বলেন আমার এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।



















