০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলা

  • Update Time : ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলা। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোটরযান আইনে ১০টি সিএনজি ও লেগুনা গাড়ির বিরুদ্ধে মামলা ও নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, শান্তিগঞ্জ বাজার এলাকায় বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার সৈয়দা সমসাদ বেগমের নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলা

Update Time : ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮