দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবীর ওসমানীর ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা
- Update Time : ০৯:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এনাহিদ,দক্ষিণসুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ওসমানীস্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে বাংলার প্রথম প্রধান সেনাপতি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।মুক্তিযুদ্ধা সংসদ ও উপস্থিত নেতৃবৃন্দেদের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের আহবায়ক প্রভাষক ফয়সল আহমেদের সভাপতিত্বে ও সদস্য ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মসুদ আলী, পূর্ব পাগলা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাখর আলী,বীর মুক্তিযুদ্ধা তারিফ আলী,মুজিবুর রহমান,বিচিত্র রঞ্জন দাস,রবিন্দ্র কুমার তালুকদার,তালেব আলী।
এসময় আরো বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সমাজ কল্যাণ সম্পাদক মইন উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান হাসান খান, দঃসুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হক, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, ধর্ম সম্পাদক বুরহান উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও বিভাগীয় ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল দেব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ ডুংরিয়া উত্তরণ ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত,ব্যবসায়ী আশিস দাস,ল। এসময় উপস্তিত ছিলেন- উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের সদস্য সচিব,ওবায়দুল হক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন, ওসমানী পরিষদের সদস্য নাজমুল হক,শাহনুর মিয়া, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শুয়েব মিয়া ও প্রমুখ।



















