দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- Update Time : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এনাহিদ, দক্ষিণসুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭)টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তেঘরিয়া মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ্’র সভাপতিত্বে ও পাগলা সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল তালুকদার তালুকদারের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, থানা ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ জসীম উদ্দীন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দীন, শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের ম্যানাজার মোঃ রফিকুল ইসলাম, লাউগাং দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোস্তাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ ক্যমার তালুকদার, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ বিশ্বাস, জয়কল উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলিমুল ইসলাম সহ প্রমূখ।



















