দক্ষিণ সুনামগঞ্জে ফসল কর্তন ও মাঠ দিবস পালন
- Update Time : ০১:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ থেকে ::
দক্ষিণ সুনামগঞ্জে ফসল কর্তন ও মাঠ দিবস পালন করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সিলেট ইউনিট। শনিবার বিকেল ৩টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন আস্তমা সড়কের পাশে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাগলা বাজারের ব্যবসায়ী নক্শী বাংলা এন্টাপ্রাইজের স্বত্তাধিকারী মো. জসিম উদ্দিনের পরিচালনায় ও সিনজেনটার সেল্স প্রমোশন কর্মকর্তা সুলতান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কর্মকর্তা স্বপন কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) শওকত ওসমান , সিনজেনটার মার্কেটিং কর্মকর্তা শামীম আহমদ, কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুল খালিক।
উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, টিটু তালুকদার, সিনজেনটার সেল্স প্রমোশন কর্মকর্তা আবদুল খালেক, মার্কেটিং ডেভেলাপার মোশাররফ হোসেন, অনিমেষ দে, মোজাম্মেল হক, কৃষক রাজা মিয়া, মজর আলী, মো. ইলিয়াছ আলী, যজম আলী, লিয়াকত আলী, মিরাশ আলী, শাহজাহান মিয়া, তাজ নূর (ভান্ডারী), কদর আলী, ছুরাব আলী, তেরাব আলী, ছোয়াব আলী, মো. আলতাফ আলী,নূরুল ইসলাম, মোস্তাব আলী, মতিউর রহমান, লাল মিয়া, আবুল কালাম, জুনাব আলী, শরিফ উদ্দিন, খুরশিদ আলী, মো. জয়নাল আবেদীন, আবদুল লতিফ, শামসুল আলম, আজিজুর রহমান ও বিলাল হোসেন প্রমুখ।



















