দক্ষিণ সুনামগঞ্জে পূর্বপাগলায় মৃত ব্যক্তির চাল উত্তোলণ!
- Update Time : ০১:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নে মৃত ব্যাক্তি ও প্রবাসীর নামে ভিজিডির চাল উত্তোলণ করছেন সদস্যরা। এ খবরে এলাকায় তোলপাড় চলছে। মাসের পর মাস এ অপকর্ম চললেও কোনো প্রতিকার নেই।
এ ব্যাপারে বৃহস্পতিবার বেতকোনা গ্রামের অাব্দুর রউফ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল খুন হন বেতকোনা গ্রামের মাজাদ মিয়ার স্ত্রী রহিমা বেগম। এ নিয়ে মামলা বিচারাধীন। অধ্যাবধি রহিমার ভিজিডি কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলণ করছেন স্থানীয় ওয়ার্ড সদস্য রইছ মিয়া। একইভাবে চুড়খাই গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম ২০১৬ সাল থেকে সৌদিঅারব থাকলেও তার কার্ড দিয়ে চাল তুলেন মেম্বার রইছ। এদিকে ৬ নম্বর ওয়ার্ড সদস্য রুপন মিয়া নিজের স্ত্রী লায়লা বেগমের নামে ভিজিডি কার্ড ও রনসী গ্রামের বদরুল অামীনের প্রবাসী স্ত্রী রহিমা বেগমের নামে চাল তুলে অাত্মসাত করেন।



















