দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের ১ কোটি ৬৪ লক্ষ ২৩ হাজার টাকার বাজেট ঘোষণা
- Update Time : ০৬:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে পরিষদ সভাকক্ষে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ উপজেলা পরিষদের রাজস্ব ও উন্নয়ন ব্যয়ে ১ কোটি ৬৪ লক্ষ ২৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম-এর সভাপতিত্বে বাজেট পেশ পরবর্তী আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী রুবায়েত জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা জফুর মিয়া, ইউপি সদস্য পুষ্প বেগম, নাজমা বেগম, মফিজুল বেগম, আরতি রাণী দাস প্রমুখ।



















