দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে নতুন ইতিহাস গড়লেন কংকন দাশ
- Update Time : ১০:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশীদ অাহমদ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃত কৃপেশ দাশের ছেলে তিনি। তিন ভাই বোনের মধ্যে সবার বড় তিনি।ছোট বেলাতেই হারাতেই হয় তার জন্মদাতা বাবাকে।
বাবার অবর্তমানে তার পরিবারের দায়িত্ব নেন কৃপেশ দাশের ছোট ভাই গৌরাঙ্গ দাশ।কাকা গৌরাঙ্গ দাশের কোলে পিঠে বেড়ে উটা তার এবং তার পরিবারের।
১৯৯১ সালে জন্মগ্রহণ করে শত্রুমর্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি,২০০৬ সালে পাগলা সরকারী হাইস্কুল এন্ড কলেজ( বিজ্ঞান বিভাগ) থেকে মাধ্যমিক ও
২০০৮ সালে সিলেটের মদন মোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে এবারের ৩৭ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন তিনি।
শিক্ষায় ক্যাডার হয়ে পশ্চিম পাগলায় এই প্রথম কোন বিসিএসের ইতিহাস রচনা করলেন তিনি পশ্চিম পাগলা ইউনিয়নের নতুন বিসিএস অধ্যায়ের এই ইতিহাস প্রণেতার প্রতি শুভ কামনা ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন, তার গর্ভধারীনি মা-দিবা রানী দাশ, কাকা গৌরাঙ্গ দাশ, ও তার দুই বোন সহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি আবুল কালাম,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজি আব্দুল হেকিম,পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর সদস্য পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিড়া ব্যাক্তিত্ব আতিকুর রহমান আতিক, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার দক্ষিণ সুনামগঞ্জ অফিস প্রধান এবং সিলেটের দৈনিক শুভ প্রতিদিন দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি রশিদ আহমদ সহ ব্যবসায়ী লাভলু দেব, মলয় দেব, প্রদীপ পাল, বিল্পব দেব, ভীসন দেব, রানা পাল, মলয় পাল, রকিত পাল প্রমুখ।



















