দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ, সিলেটের মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১২:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া :: সুনামগঞ্জের বৃহত্তর ছাতক উপজেলার প্রাণের সংগঠন সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ আহমেদ ফারুকের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিন্ডিকেট সদস্য, পরিসংখ্যান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. কবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উপদেষ্টা আনম ওহিদ কনা মিয়া, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব, পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আজাদ বখত, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও পরিষদের উপদেষ্টা আলা উদ্দিন মুক্তা, পরিষদের উপদেষ্টা, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার তাজ উদ্দিন আহমদ, পরিষদের উপদেষ্টা প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ, উপদেষ্টা আব্দুস সোবহান, উপদেষ্টা আল হামরা শপিং সিটির বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নুরুল আমিন, উপদেষ্টা আবর মিয়া পীর, হাজি আব্দুল কুদ্দুস, বাতির আলী, প্রভাষক ওসমান জালালী জাকির, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের স্থায়ী পরিষদ সদস্য উকিল আলী, খলিলুর রহমান খলিল, ফয়সল আহমদ বাবুল, বদরুল আলম লিটন, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, পরিষদের সহ-সভাপতি তোফায়েল আহমদ তুহেল, জামাল হোসেন, যুগ্ন-সম্পাদক বাবুল মিয়া, জাহির আলী, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, হাসান আহমদ, আমিনুর রহমান আমিন, জুনেদ আহমদ, সায়মন আহমদ, মাইদুল ইসলাম, নেছার আলী, খলিল মিয়া, ফয়েজ আহমদ, মাছুম আহমদ, আব্দুল হক প্রমূখ। ইফতার পূর্ব মোনাজাত করেন প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ কুর্শি।



















